সকাল ১০টা – রাত ১০টা সাপোর্ট✦Cash on Delivery✦Official bKash Merchant Payment✦Manual Order Verification✦Quality Checked Product✦
সকাল ১০টা – রাত ১০টা সাপোর্ট✦Cash on Delivery✦Official bKash Merchant Payment✦Manual Order Verification✦Quality Checked Product✦
নকশী কুঠিরনকশী কুঠির
NOKSHI KUTHIR

জামদানি শাড়ির দাম ২০২৬: কাউন্ট, সুতা আর কাজ অনুযায়ী কত পড়ে

৭ অক্টোবর ২০২৬ · ৪ মিনিট পড়া
জামদানি শাড়ির দাম ২০২৬: কাউন্ট, সুতা আর কাজ অনুযায়ী কত পড়ে

একই দোকানে একটা জামদানি শাড়ি ৮,৫০০ টাকা, পাশেরটা ৩২,০০০ টাকা। দেখতে দুটোই সুন্দর, তাহলে দামে এত ফারাক কেন? এই প্রশ্নটাই আমাদের কাছে সবচেয়ে বেশি আসে। উত্তরটা চারটা জিনিসে: সুতার কাউন্ট, সুতার ধরন, নকশার পরিমাণ, আর শাড়িটা বুনতে কত দিন লেগেছে।

কালো জমিনে কপার রঙের কাজের হাফসিল্ক জামদানি শাড়ি

এক নজরে নকশী কুঠিরের জামদানি শাড়ির দাম

  • ৮,৫০০ টাকা: রেশম জামদানি
  • ১০,৫০০ টাকা: হাফসিল্ক জামদানি, অল ওভার কাজ
  • ১৯,৫০০ থেকে ২০,৫০০ টাকা: হাফসিল্ক জামদানি, অল ওভার ঘন কাজ
  • ৩২,০০০ টাকা: হাফসিল্ক জামদানি, ভারী পাড় ও আঁচল

দামগুলো আমাদের ওয়েবসাইটে এখন যে শাড়িগুলো আছে সেখান থেকে নেওয়া। সুতার দাম ওঠানামা করে, তাই নির্দিষ্ট শাড়ির আজকের দাম জামদানি শাড়ি কালেকশনে দেখে নিন।

১. কাউন্ট: দামের সবচেয়ে বড় কারণ

কাউন্ট মানে সুতা কতটা চিকন। সংখ্যা যত বেশি, সুতা তত মিহি, কাপড় তত পাতলা আর নরম। মিহি সুতায় বুনতে সময় বেশি লাগে, তাঁতির হাতও পাকা হতে হয়।

  • ৬০/৮০ কাউন্ট: টানায় ৬০ আর পোড়েনে ৮০ কাউন্টের সুতা। কাপড় একটু ভারী, রোজকার অনুষ্ঠানে পরার জন্য ভালো। দাম তুলনায় কম।
  • ৮৪ কাউন্ট: দুই দিকেই ৮৪ কাউন্ট। কাপড় হালকা, গায়ে আরাম বেশি, নকশা বেশি স্পষ্ট ফোটে। বিয়ে বা বড় অনুষ্ঠানের শাড়ি সাধারণত এই কাউন্টের।
  • ১০০ কাউন্ট: খুব মিহি সুতা, খুব কম তাঁতি বোনেন, দামও অনেক বেশি। আমাদের কাছে ১০০ কাউন্টের শাড়িও আছে; দাম শাড়িভেদে আলাদা, জানতে মেসেজ করুন।

২. সুতা: কটন, হাফসিল্ক না রেশম

  • কটন জামদানি: পুরোটাই সুতি। গরমে আরাম, যত্ন সহজ।
  • হাফসিল্ক জামদানি: সুতির সাথে সিল্কের সুতা। হালকা চকচকে ভাব থাকে, পড়ে ভালো। আমাদের বেশিরভাগ শাড়ি এই ধরনের।
  • রেশম জামদানি: নকশায় রেশমি সুতা বেশি, তাই জেল্লা বেশি।

সুতার ধরন দেখে দাম আন্দাজ করা যায় না। কাজ আর কাউন্ট ভালো হলে কটন জামদানির দাম হাফসিল্কের চেয়ে বেশিও হয়।

৩. নকশা: যত কাজ, তত দিন

জামদানির নকশা ছাপা বা মেশিনে তোলা নয়। তাঁতি প্রতিটা বুটি হাতে সুতা ঢুকিয়ে তোলেন। তাই শাড়িতে কাজ যত বেশি, বুনতে তত দিন লাগে, আর দামও সেই অনুযায়ী বাড়ে।

  • বুটিদার: জমিনে ছড়ানো ছোট বুটি। কাজ কম, দাম কম।
  • পাড় ও আঁচলে ভারী কাজ: জমিন হালকা, পাড় আর আঁচল ঘন।
  • অল ওভার: পুরো শাড়িজুড়ে নকশা। সবচেয়ে বেশি সময় লাগে।

কাজের পরিমাণ অনুযায়ী একটা শাড়ি বুনতে দুই সপ্তাহ থেকে এক মাস লাগে।

টিল ব্লু রঙের অল ওভার কাজের হাফসিল্ক জামদানি শাড়ি

৪. সাথে কী থাকছে

দাম তুলনা করার সময় এই দুটো মিলিয়ে নিন, নইলে তুলনা ঠিক হবে না:

  • ব্লাউজ পিস: শাড়ির সাথে আছে কি না।
  • গুরী: শাড়ির সাথে আসা বাড়তি কাপড়, হাতে মাপা হয় (১.৫ হাত, ২ হাত, ৩ হাত)।

দাম কম দেখলে কী দেখে নেবেন

বাজারে "জামদানি" নামে মেশিনে বোনা বা প্রিন্টের শাড়িও বিক্রি হয়, দাম অনেক কম। কেনার আগে শাড়িটা উল্টে দেখুন। হাতে বোনা জামদানিতে নকশা দুই পিঠেই একরকম দেখায়। আরও জানতে পড়ুন আসল জামদানি চেনার ৭টি সহজ উপায়।

জামদানির যত্ন

জামদানি শাড়ি পানিতে ধোয়া বা ড্রাই ওয়াশ করা যায় না। একমাত্র উপায় কাঁটা ওয়াশ। ভাঁজ করে একই জায়গায় অনেক দিন রাখবেন না, মাঝে মাঝে ভাঁজ বদলে দিন।

অর্ডার আর পেমেন্ট

  • ওয়েবসাইট থেকে অর্ডার করলে আমাদের টিম ফোনে অর্ডারটা মিলিয়ে নেয়।
  • শাড়ির অর্ডার নিশ্চিত করতে দামের ৩০% অগ্রিম লাগে, ঢাকার ভেতরে বা বাইরে যেখানেই হোক। বাকিটা পণ্য হাতে পেয়ে।
  • সারা বাংলাদেশে ডেলিভারি, bKash আর ক্যাশ অন ডেলিভারি দুটোই চলে।

সংক্ষেপে

জামদানি শাড়ির দাম ঠিক হয় কাউন্ট, সুতা আর কাজের পরিমাণে। বাজেট ঠিক করে আগে কাউন্ট বাছুন, তারপর নকশা।

নকশী কুঠিরের জামদানি শাড়ি কালেকশন দেখুন

জামদানির গল্প পড়ুন

আমাদের জামদানি কালেকশন দেখুন

হাতে বোনা Original Jamdani design, সারা বাংলাদেশে ডেলিভারি।

কালেকশন দেখুন