দুপুর ১২টা – রাত ১২টা সাপোর্ট✦Cash on Delivery✦bKash Merchant ও SSLCOMMERZ পেমেন্ট✦Manual Order Verification✦Quality Checked Product✦
দুপুর ১২টা – রাত ১২টা সাপোর্ট✦Cash on Delivery✦bKash Merchant ও SSLCOMMERZ পেমেন্ট✦Manual Order Verification✦Quality Checked Product✦
নকশী কুঠিরনকশী কুঠির
NOKSHI KUTHIR

Customer Care

নিরাপদ পেমেন্ট

অনলাইনে টাকা দেওয়ার আগে দুটো প্রশ্ন সবার মনে আসে: টাকাটা কার কাছে যাচ্ছে, আর পেজটা আসল তো? এই পাতায় দুটোরই উত্তর। আমাদের সাইট কখনো আপনার কার্ড নম্বর, PIN বা OTP দেখে না — সেগুলো শুধু গেটওয়ের নিজের পেজে লেখা হয়।

টাকা নেয় কে

bKashbKash Official Merchant

নকশী কুঠিরের নিজের bKash মার্চেন্ট অ্যাকাউন্ট। bKash-এর পেজে Merchant নাম দেখবেন NOKSHI KUTHIR, সাথে আপনার অর্ডার নম্বর। টাকা সরাসরি দোকানের অ্যাকাউন্টে যায়, কোনো ব্যক্তির নম্বরে নয়।

SSLCOMMERZকার্ড, Nagad, Rocket, ব্যাংক
nagadrocketupayvisamastercardamex

SSLCOMMERZ বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত পেমেন্ট গেটওয়ে; দেশের বড় অনলাইন দোকানগুলোর কার্ড পেমেন্ট এটার মাধ্যমেই হয়। Visa, Mastercard, Amex, Nagad, Rocket, Upay আর নেট ব্যাংকিং — সব এক পেজে। কার্ডের তথ্য SSLCOMMERZ-এর এনক্রিপ্টেড পেজে লেখা হয়, আমাদের সার্ভারে পৌঁছায় না; আমরা শুধু লেনদেনের নম্বর আর অঙ্ক পাই।

পেজটা আসল কি না — তিন দফা মিলিয়ে নিন

  1. ঠিকানা: bKash-এ ঠিকানা শুরু হয় bkash.com দিয়ে, SSLCOMMERZ-এ securepay.sslcommerz.com — পাশে তালার চিহ্ন।
  2. নাম ও অর্ডার নম্বর: পেজে NOKSHI KUTHIR / Nokshi Kuthir আর আপনার অর্ডার নম্বর (NK-…) থাকবে।
  3. অঙ্ক: ঠিক সেই টাকা, যা আমাদের সাইটে বাটনে দেখেছেন। অঙ্ক আমরা আগে থেকে বসিয়ে দিই — পেজে নিজে লিখতে হয় না, বদলানোও যায় না।
bKash-এ গেলে এই স্ক্রিনটা আসবে
bKash-এ Merchant নাম দেখবেন NOKSHI KUTHIR, সাথে আমাদের লোগো আর আপনার অর্ডার নম্বর। অন্য কোনো নাম দেখলে পেমেন্ট করবেন না, আমাদের জানান।
SSLCOMMERZ-এ গেলে এই স্ক্রিনটা আসবে
ওপরে ঠিকানায় sslcommerz.com আর তালা, মাঝে Nokshi Kuthir আর আপনার অর্ডার নম্বর, নিচে ঠিক ৳1,000 — এই তিনটা মিললে পেজটা আসল। OTP বা PIN শুধু ওই পেজে লিখবেন; আমরা ফোনে বা মেসেজে কখনো চাইব না।

আমরা কখনো যা চাই না

  • ফোনে, WhatsApp-এ বা মেসেজে আপনার bKash PIN, OTP, কার্ড নম্বর বা CVV — কখনো না।
  • ব্যক্তিগত bKash/Nagad নম্বরে টাকা পাঠাতে বলা — আমাদের পেমেন্ট হয় শুধু মার্চেন্ট গেটওয়ে বা সাইটের Bangla QR-এ।
  • সাইটে দেখানো অঙ্কের চেয়ে বেশি কিছু। কেউ চাইলে পেমেন্ট করবেন না, আমাদের WhatsApp-এ জানান।

টাকা ফেরতের নিয়ম

আমাদের কারণে অর্ডার বাতিল হলে, পণ্যে ত্রুটি থাকলে বা ভুল পণ্য গেলে পুরো টাকা ফেরত — যে মাধ্যমে দিয়েছিলেন সেখানেই, অনুমোদনের ৭–১০ কার্যদিবসের মধ্যে। অগ্রিম কখন ফেরত আর কখন নয়, পুরো টাকা আগে দিলে কী হয় — Return & Refund Policy-তে বিস্তারিত।

আরও দেখুন: Payment Policy · Privacy Policy · About Us