সকাল ১০টা – রাত ১০টা সাপোর্ট✦Cash on Delivery✦Official bKash Merchant Payment✦Manual Order Verification✦Quality Checked Product✦
সকাল ১০টা – রাত ১০টা সাপোর্ট✦Cash on Delivery✦Official bKash Merchant Payment✦Manual Order Verification✦Quality Checked Product✦
নকশী কুঠিরনকশী কুঠির
NOKSHI KUTHIR
হাতে বোনা জামদানি

জামদানির যত্ন ও ধোয়ার নিয়ম

প্রতিটা বুটি তাঁতি হাতে সুতা ঢুকিয়ে তুলেছেন। সাধারণ কাপড়ের মতো ধুলে সেই সুতা ফেঁসে যায়। আপনার পোশাকটা বেছে নিন, নিয়ম মাত্র কয়েকটা।

পাঞ্জাবি ও কামিজ

পাঞ্জাবি, কামিজ, থ্রি-পিস, কাপল ও ফ্যামিলি সেট

নিয়ম ০১

শুধু মাইল্ড শ্যাম্পু

বালতির সাধারণ পানিতে অল্প শ্যাম্পু গুলে নিন। ডিটারজেন্ট, সাবান বা ব্লিচ নয়।

নিয়ম ০২

২–৩ বার চুবিয়ে তুলুন

শ্যাম্পুর পানিতে আলতো করে চুবিয়ে তুলুন, তারপর পরিষ্কার পানিতে ধুয়ে নিন। ঘষবেন না।

করবেন না

ওয়াশিং মেশিন নয়

মেশিনে বা ব্রাশ দিয়ে ঘষে ধুলে বুটির সুতা ফেঁসে যাবে।

করবেন না

চিপবেন বা মোচড়াবেন না

পানি ঝরাতে নিংড়াবেন না। তুলে ধরে রাখুন, পানি নিজে থেকে ঝরবে।

ধোয়ার পরে

  • ছায়ায় শুকান। কড়া রোদ নয়, হ্যাঙ্গারে ঝুলিয়ে।
  • উল্টো পিঠে হালকা তাপে ইস্ত্রি করুন।
  • সুতি কাপড়ে মুড়ে শুকনো জায়গায় রাখুন, মাঝে মাঝে ভাঁজ বদলে।
  • বেশি দিন ভালো রাখতে ড্রাই ওয়াশ করাতে পারেন।

কেন: প্রতিটা নকশা আলাদা সুতায় হাতে বসানো, ছাপা নয়। ঘষা বা মোচড়ে সেই সুতা আলগা হয়ে যায়।

শাড়ি

জামদানি শাড়ি

একমাত্র নিয়ম

শুধু কাঁটা ওয়াশ

জামদানি শাড়ি কাঁটা ওয়াশ ছাড়া অন্য কিছুতে দেবেন না। কাঁটা ওয়াশ নির্দিষ্ট কিছু জায়গায় হয়, আগে জেনে নিন।

করবেন না

পানিতে ধোবেন না

ঘরে পানিতে ধুলে সুতা ফেঁসে যায়, রং চলে যেতে পারে।

করবেন না

ড্রাই ওয়াশও নয়

সাধারণ লন্ড্রির ড্রাই ওয়াশ জামদানি শাড়ির জন্য নয়।

সংরক্ষণ

ভাঁজ বদলে রাখুন

একই ভাঁজে বেশি দিন নয়; মাঝে মাঝে খুলে নতুন করে ভাঁজ করুন। সুতি কাপড়ে মুড়ে শুকনো জায়গায়।

কেন: শাড়ির জমিন পাতলা, মিহি সুতার। পানি বা কেমিক্যাল দুটোই সুতা দুর্বল করে।

কটি

জামদানি কটি

একমাত্র নিয়ম

শুধু কাঁটা ওয়াশ

কটি রেশম সুতার হাফসিল্ক জামদানিতে তৈরি, তাই শাড়ির মতোই শুধু কাঁটা ওয়াশ।

করবেন না

কোনো পানি নয়

হালকা ভেজাও না। ছিটে লাগলে শুকনো কাপড়ে চেপে শুকিয়ে নিন।

সংরক্ষণ

হ্যাঙ্গারে বা সুতি কাপড়ে

পরার পর ছায়ায় বাতাসে রেখে তারপর তুলুন। শুকনো জায়গায়।

কেন: রেশম সুতা পানি পেলে কুঁচকে যায় আর জেল্লা হারায়।