সকাল ১০টা – রাত ১০টা সাপোর্ট✦Cash on Delivery✦Official bKash Merchant Payment✦Manual Order Verification✦Quality Checked Product✦
সকাল ১০টা – রাত ১০টা সাপোর্ট✦Cash on Delivery✦Official bKash Merchant Payment✦Manual Order Verification✦Quality Checked Product✦
নকশী কুঠিরনকশী কুঠির
NOKSHI KUTHIR
Customer Care

Return & Refund Policy

রেগুলার পাঞ্জাবি আর কম দামের জামদানি শাড়ি হাতে পাওয়ার পর 3 দিনের মধ্যে return, refund বা exchange request করা যাবে, যদি পণ্য unused এবং original condition-এ থাকে। মাপে তৈরি পণ্য, দামি শাড়ি আর অগ্রিম ফেরতের আলাদা নিয়ম নিচে দেখুন।

Last updated: 27 September 2026

অগ্রিম কখন ফেরত পাবেন

অগ্রিম কীসের টাকা, সেটা পোশাকটা কীভাবে তৈরি হয় তার ওপর নির্ভর করে। প্রোডাক্ট পেজ, কার্ট আর পেমেন্ট পেজের বক্সে যা লেখা, এখানেও ঠিক তাই।

  • সব অর্ডারে: আমাদের কারণে অর্ডার বাতিল হলে পুরো অগ্রিম ফেরত।
  • মাপে বানানো পোশাক (প্রিমিয়াম পাঞ্জাবি, কামিজ, থ্রি-পিস, কাপল ও ফ্যামিলি সেট, জামদানি কটি): কনফার্মের ২ ঘণ্টার মধ্যে WhatsApp বা কলে জানালে পুরো অগ্রিম ফেরত। কাপড় কাটার পর অর্ডার বাতিল করলে, বা ডেলিভারির সময় পোশাকটি না নিলে, অগ্রিম ফেরত দেওয়া হয় না। কারণ কাপড়টি আপনার মাপে কাটা হয়ে গেছে, পরে আর অন্য কারো সাইজে মিলবে না।
  • ঢাকার বাইরে রেগুলার কামিজ বা থ্রি-পিসের অগ্রিমে ডেলিভারি চার্জও থাকে; পাঠানোর আগে বাতিল করলে সেটাও ফেরত।
  • শাড়ি: দামি শাড়িতে ছেঁড়াফাটা ছাড়া ফেরতের সুযোগ নেই, তাই অর্ডারের আগে ছবি ভালো করে দেখে নিন। প্রশ্ন থাকলে WhatsApp-এ জিজ্ঞেস করুন, পাড়-আঁচলের কাছের ছবি পাঠাব।
  • রেগুলার পাঞ্জাবি, ঢাকার বাইরে: অগ্রিম শুধু ডেলিভারি চার্জ। পাঠানোর আগে বাতিল করলে পুরো অগ্রিম ফেরত। পার্সেল যাওয়ার পর না নিলে ডেলিভারি চার্জ ফেরত হয় না, পণ্য ফেরত দিতে পারবেন।
  • রেগুলার পাঞ্জাবি, ঢাকায়: কোনো অগ্রিম নেই, পুরো টাকা হাতে পেয়ে।

মাপে তৈরি পণ্যের নিয়ম

কিছু পণ্য আমরা আগে থেকে বানিয়ে রাখি না। অর্ডার কনফার্ম হওয়ার পর আপনার দেওয়া মাপ অনুযায়ী প্রতিটি পণ্য আলাদাভাবে তৈরি করা হয়। মাপে তৈরি পণ্য বলতে প্রিমিয়াম কালেকশনের পাঞ্জাবি, কামিজ, থ্রি-পিস ও কাপল সেট, এবং রেগুলার কালেকশনের কামিজ, থ্রি-পিস ও কাপল সেট। জামদানি কটিও মাপে তৈরি হয়, প্রিমিয়াম ও রেগুলার দুই কালেকশনেই। রেগুলার পাঞ্জাবি রেডি স্টকে থাকে; জামদানি শাড়ির কিছু স্টকে থাকে, কিছু অর্ডারের পর আনা হয়। মাপে তৈরি পণ্যে সাইজজনিত return বা exchange নেই — পণ্যটি শুধু আপনার মাপেই তৈরি, অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। তবে ছেঁড়া-ফাটা বা কুরিয়ারে ক্ষতিগ্রস্ত পণ্য, বুনন বা সেলাইয়ের ত্রুটি, কিংবা ভুল পণ্য পাঠানো হলে আমরা অবশ্যই বদলে দেব বা refund করব — সেই খরচ আমাদের। অর্ডারের আগে সাইজ চার্ট দেখে নিন; সন্দেহ থাকলে কল বা WhatsApp করুন, মাপ ঠিক করে দিতে আমরা সাহায্য করব।

জামদানি শাড়ির নিয়ম

জামদানি শাড়ি মাপে তৈরি হয় না, তাই কম দামের শাড়ি হাতে পাওয়ার 3 দিনের মধ্যে অব্যবহৃত অবস্থায় ফেরত দেওয়া যাবে — উল্লেখযোগ্য কারণসহ। বেশি দামের শাড়ি ছেঁড়া-ফাটা, বুননের ত্রুটি বা ভুল পণ্য ছাড়া ফেরত নেওয়া হয় না। কোন শাড়ি কোন নিয়মে পড়ে, অর্ডারের আগে WhatsApp-এ জিজ্ঞেস করে নিন।

Return Window

Customers may request a return, refund, or exchange within 3 days after receiving the product. Return or exchange requests after 3 days of delivery may not be accepted.

Return গ্রহণের শর্ত

  • পণ্য unused, unworn এবং unwashed হতে হবে
  • Original packaging, tags এবং invoice/order confirmation থাকতে হবে
  • ভুল পণ্য, manufacturing defect বা delivery damage হলে clear photo/video দিতে হবে
  • Request করার আগে আমাদের customer care team-কে জানাতে হবে

যেসব ক্ষেত্রে return নাও হতে পারে

  • ব্যবহৃত, ধোয়া, সুগন্ধি/দাগযুক্ত বা damage হওয়া পণ্য
  • মাপে তৈরি পণ্য, যেখানে শুধু সাইজ পছন্দ হয়নি — ছেঁড়া-ফাটা, ত্রুটি বা ভুল পণ্যের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়
  • Sale/clearance item, যদি sale terms-এ non-returnable বলা থাকে
  • 3 দিনের পর করা request

ফেরত পাঠানোর খরচ

পণ্য পছন্দ হয়নি বলে ফেরত দিলে কুরিয়ার খরচ কাস্টমারকে বহন করতে হবে। তবে ভুল পণ্য, ছেঁড়া-ফাটা, বুনন বা সেলাইয়ের ত্রুটি, কিংবা কুরিয়ারে ক্ষতির ক্ষেত্রে খরচ Nokshi Kuthir বহন করবে। ফেরত পাঠানোর আগে অবশ্যই WhatsApp-এ জানিয়ে নিন — কোথায় ও কীভাবে পাঠাতে হবে আমরা বলে দেব।

Refund নিয়ম

Refund approved হলে payment method অনুযায়ী bKash/card/bank বা agreed channel-এ refund করা হবে। Gateway বা banking timeline অনুযায়ী refund complete হতে সময় লাগতে পারে।

Exchange

ছেঁড়া-ফাটা, ভুল পণ্য, বুনন বা সেলাইয়ের ত্রুটি, অথবা কুরিয়ারে ক্ষতির ক্ষেত্রে exchange করা যাবে — এই ক্ষেত্রে কুরিয়ার খরচ Nokshi Kuthir বহন করবে। মাপে তৈরি পণ্যে শুধু সাইজ পছন্দ না হওয়ার কারণে exchange প্রযোজ্য নয়, কারণ পণ্যটি আপনার মাপেই তৈরি। রেগুলার পাঞ্জাবি রেডি স্টক — সেখানে সাইজ exchange স্টক থাকা সাপেক্ষে বিবেচনা করা হবে।