বিয়ের মৌসুম ২০২৬–২৭ · হাতে বোনা জামদানি
শুভ পরিণয়
বিয়ের কালেকশন — হলুদ থেকে বৌভাত, কনে-বর আর পরিবারের জামদানি
হলুদ, মেহেদি, বিয়ের দিন, বৌভাত — প্রতিটি অনুষ্ঠানের জন্য হাতে বোনা জামদানি এক পাতায়। কনের জন্য লাল-মেরুন জমিনে সোনালি কাজের শাড়ি, বরের জন্য সাদা পাঞ্জাবির ওপর গাঢ় জামদানি কটি, হলুদে কনে-বর এক নকশার কাপল সেট, আর পুরো পরিবার এক রঙে ফ্যামিলি সেট।
রেডি স্টকের শাড়ি কনফার্মের পরই কুরিয়ারে যায়; পাঞ্জাবি, কটি, কাপল ও ফ্যামিলি সেট আপনার মাপে তৈরি হয়, তাই বানানোর সময় যোগ হয় — অনুষ্ঠানের তারিখ জানিয়ে অর্ডার করুন, কনফার্মেশন কলে আমাদের টিম ডেলিভারির তারিখ বলে দেয়।

রেডি স্টকের পোশাক অর্ডার নিশ্চিত হলেই কুরিয়ারে যায়; মাপে তৈরি পোশাক, যেমন প্রিমিয়াম পাঞ্জাবি, দর্জির হাত ঘুরে যায়। দুটোর সময় হিসাব করেই উপরের তারিখ দেওয়া — কোনটা কোন ধরনের, প্রতিটি পোশাকের পাতায় লেখা আছে।
ক্রেতাদের রিভিউ
হাতে পেয়ে ক্রেতারা যা পাঠিয়েছেন
কাপড় ও নকশা“এত সুন্দর কালার খুবই পছন্দ হইছে আমার হাসবেন্ড এর। আজ আমাদের একসাথে পথচলার ২৫ বছর পুর্ন হলো।”Messenger · টিল জামদানি পাঞ্জাবি · উপহার প্যাকেজিং · মূল স্ক্রিনশট ↗
আবার কিনেছেন“আপনাদের চমৎকার আমি আগে একটা কিনেছি সত্যিই প্রশংসার দাবি রাখে।”Messenger · নীল জামদানি পাঞ্জাবি · মূল স্ক্রিনশট ↗
প্যাকেজিং“Panjabi ta khubeee sundor hyce”Messenger · জামদানি পাঞ্জাবি · গিফট বক্স · মূল স্ক্রিনশট ↗বিয়ের শাড়ি, যেটা মেয়ের বিয়েতেও পরা যায়
লাল বা মেরুন জমিনে সোনালি কাজের জামদানি এখন বেনারসির পাশাপাশি সমানে চলে — হালকা, সারাদিন পরে থাকা যায়, ছবিতে নকশা পরিষ্কার ফোটে। কাজ যত ঘন, ছবিতে তত জমকালো।
বর সাদা পাঞ্জাবির ওপর গাঢ় জামদানি কটি, হলুদে কনে-বর এক নকশার কাপল সেট, আর পুরো পরিবার এক রঙে — সবই একই তাঁতের কাপড়ে। ঠিকমতো রাখলে বিয়ের জামদানি মেয়ের বিয়েতেও পরা যায়।
কীভাবে তৈরি হয়
একটা জামদানি, তিনটা থামা — প্রতিটাই হাতে।
- ১সুতোচরকায় কাটা, পরে রঙে চোবানো — সিঁদুর-লাল, সাদা, সোনালি।
- ২তাঁতটানা স্থির থাকে, পোড়েন চলে হাতে — কাপড় বাঁ থেকে ডানে বাড়ে।
- ৩পাড়নকশা সুতো ধরে ধরে তোলা — তাই জ্যামিতিক, কখনো গোল নয়।
Nokshi Kuthir — সারা বাংলাদেশে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি ও বিকাশ পেমেন্ট।




















































































































