প্রিমিয়াম জামদানি পাঞ্জাবি
দক্ষ তাঁতিদের হাতে বোনা অরিজিনাল জামদানি হ্যান্ডলুম কাপড়ে তৈরি আমাদের প্রিমিয়াম পাঞ্জাবি। প্রতিটি নকশা সুতা ধরে ধরে ফুটিয়ে তোলা হয়। তাই হাতে বোনা সূক্ষ্ম পার্থক্য প্রতিটি পিসকে দেয় স্বতন্ত্র সৌন্দর্য।
ফেব্রিক ও ডিজাইন
- ফেব্রিক: প্রিমিয়াম কটন জামদানি হ্যান্ডলুম
- ডিজাইন: ঐতিহ্যবাহী জামদানি কাজ
প্রিমিয়াম কটন কাপড়টি দীর্ঘ সময় পরেও আরামদায়ক থাকে। সঠিকভাবে যত্ন নিলে এর রং ও জামদানি কাজের সৌন্দর্য দীর্ঘদিন বজায় থাকে।
বিয়ের দাওয়াত, ঈদ কিংবা বিশেষ কোনো উৎসব—যেখানে নিজেকে একটু আলাদাভাবে উপস্থাপন করতে চান, সেখানেই মানানসই এই প্রিমিয়াম কালেকশন।
অর্ডার নিশ্চিত হওয়ার পর আপনার দেওয়া মাপ অনুযায়ী পাঞ্জাবিটি প্রস্তুত করা হয়। প্রতিটি পিস প্যাক করার আগে আমাদের টিম আলাদাভাবে মান যাচাই করে এবং সবকিছু নিশ্চিত হওয়ার পরই কুরিয়ারে হস্তান্তর করে।
প্রিমিয়াম জামদানি পাঞ্জাবির দাম
নকশী কুঠিরে এখন ৫৯টি প্রিমিয়াম জামদানি পাঞ্জাবি আছে, দাম ৳৩,৪৫০ থেকে ৳৩,৯৫০। প্রতিটির দাম তার ছবির নিচে লেখা আছে।
| দাম | ডিজাইন |
|---|---|
| ৳৩,৪৫০ | ৫৮টি |
| ৳৩,৯৫০ | ১টি |
সাধারণ প্রশ্ন
প্রিমিয়াম জামদানি পাঞ্জাবির দাম কত?
নকশী কুঠিরে এখন ৫৯টি প্রিমিয়াম জামদানি পাঞ্জাবি আছে, দাম ৳৩,৪৫০ থেকে ৳৩,৯৫০। প্রতিটির দাম তার ছবির নিচে লেখা আছে।
সাইজ কিভাবে বুঝবো?
সাইজ চার্ট ৩৮–৪৮ (S–XXXL)। প্রোডাক্ট পেজে "সাইজ গাইড"-এ Length ও Chest মাপ দেওয়া আছে। কনফিউশন হলে আমাদের টিম কল করে আপনার মাপ নিয়ে সাইজ কনফার্ম করবে।
জামদানি পাঞ্জাবি কীভাবে ধুতে হয়?
বালতির পানিতে অল্প মাইল্ড শ্যাম্পু গুলে পাঞ্জাবিটা ২–৩ বার আলতো করে চুবিয়ে তুলুন, তারপর পরিষ্কার পানিতে ধুয়ে ছায়ায় শুকান। ওয়াশিং মেশিন, ঘষা বা চিপা নয়। ড্রাই ওয়াশ চলে। কামিজ ও থ্রি-পিসেও একই নিয়ম।
Advance কেন লাগে?
প্রিমিয়াম পোশাক অর্ডার কনফার্ম হওয়ার পর আপনার সাইজ অনুযায়ী তৈরি হয়, তাই প্রতিটি পিসের জন্য ৳১,০০০ advance — দুটি নিলে ৳২,০০০। রেগুলার কামিজও মাপে তৈরি হয়, সেখানে প্রতিটিতে ৳৩০০ (ওড়না যোগ করলে আরও ৳৩০০)। রেগুলার পাঞ্জাবি রেডি স্টকে থাকে — ঢাকায় advance লাগে না, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ৳১৫০ advance হিসেবে নেওয়া হয়।
Exchange করা যাবে কি?
রেগুলার পাঞ্জাবি রেডি স্টকে থাকে — সাইজ সমস্যা হলে অব্যবহৃত অবস্থায় ৩ দিনের মধ্যে exchange করা যাবে, স্টক থাকা সাপেক্ষে। প্রিমিয়াম পাঞ্জাবি ও কামিজ, রেগুলার কামিজ, থ্রি-পিস ও কাপল সেট, আর জামদানি কটি আপনার মাপে তৈরি হয় — সেগুলোতে সাইজের কারণে return বা exchange নেই। তবে ছেঁড়া-ফাটা, বুননের ত্রুটি বা ভুল পণ্য হলে আমরা বদলে দেব, খরচ আমাদের। আগে আমাদের টিমকে জানাতে হবে। প্রিমিয়াম কালেকশনে পণ্য নেওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনেই পোশাকটি দেখে নিন — বাসায় নেওয়ার পর বা পরের দিন জানালে রিটার্ন বা এক্সচেঞ্জ হবে না।
ঢাকার বাইরে ডেলিভারি কিভাবে হবে?
কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি। সাধারণত ৩–৭ কার্যদিবস লাগে।
বাকি টাকা কিভাবে দিব?
প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে Cash on Delivery হিসেবে দেবেন।
জামদানি নিয়ে আরও
- জামদানির গল্প — সুতো থেকে নকশা
- জামদানি শাড়ির দাম ২০২৬: কাউন্ট, সুতা আর কাজ অনুযায়ী কত পড়ে
- জামদানি শাড়ি ও পাঞ্জাবির যত্ন কীভাবে নেবেন
- জামদানি পাঞ্জাবির সঠিক সাইজ কীভাবে বেছে নেবেন
অন্য কালেকশন: রেগুলার জামদানি পাঞ্জাবি · জামদানি শাড়ি · জামদানি থ্রি-পিস · জামদানি কাপল কম্বো · জামদানি ফ্যামিলি কম্বো · জামদানি কটি
Nokshi Kuthir — সারা বাংলাদেশে হোম ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি ও বিকাশ পেমেন্ট।


























































