দুপুর ১২টা – রাত ১২টা সাপোর্ট✦Cash on Delivery✦Official bKash Merchant Payment✦Manual Order Verification✦Quality Checked Product✦
দুপুর ১২টা – রাত ১২টা সাপোর্ট✦Cash on Delivery✦Official bKash Merchant Payment✦Manual Order Verification✦Quality Checked Product✦
নকশী কুঠিরনকশী কুঠির
NOKSHI KUTHIR
আইনি তথ্য

গোপনীয়তা নীতি

নকশী কুঠির আপনার তথ্য শুধু অর্ডার তৈরি, ডেলিভারি, পেমেন্ট যাচাই, গ্রাহক সেবা আর সেবার মান বাড়ানোর জন্য ব্যবহার করে।

Last updated: 17 October 2026

আমরা যে তথ্য সংগ্রহ করি

  • নাম, মোবাইল নম্বর, জেলা, এলাকা ও ডেলিভারি ঠিকানা
  • অর্ডারের বিবরণ: পণ্য, সাইজ, সংখ্যা ও পেমেন্টের অবস্থা
  • bKash বা পেমেন্ট গেটওয়ের লেনদেন নম্বর, যেখানে প্রযোজ্য
  • সাপোর্টের কথোপকথন, অভিযোগ এবং ফেরত বা বদলের তথ্য

তথ্য ব্যবহারের উদ্দেশ্য

  • অর্ডার তৈরি, কনফার্মেশন, প্যাকিং ও ডেলিভারি
  • পেমেন্ট যাচাই, টাকা ফেরত এবং প্রতারণা ঠেকানো
  • গ্রাহক সেবা, অভিযোগের সমাধান এবং ফেরত বা বদল
  • সেবার মান উন্নয়ন এবং প্রয়োজনীয় ব্যবসায়িক রেকর্ড রাখা

তথ্য কার সাথে ভাগ করা হতে পারে

  • কুরিয়ার বা ডেলিভারি প্রতিষ্ঠান, শুধু ডেলিভারির জন্য
  • পেমেন্ট গেটওয়ে, ব্যাংক বা পেমেন্ট প্রতিষ্ঠান, পেমেন্ট যাচাইয়ের জন্য
  • আমাদের নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা টিম
  • আইনি বাধ্যবাধকতা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

তথ্যের নিরাপত্তা

আমরা ক্রেতার তথ্য প্রকাশ করি না। পেমেন্ট গেটওয়ের লগ আর অর্ডারের তথ্য দেখার অনুমতি সীমিত রাখা হয়, আর গোপন চাবি বা টোকেন কোনো খোলা ফাইলে রাখা হয় না।

পেমেন্ট নিরাপত্তা

অনলাইন পেমেন্ট হয় bKash-এর অফিসিয়াল মার্চেন্ট গেটওয়ে আর SSLCOMMERZ-এর মাধ্যমে। কার্ড নম্বর, PIN, OTP বা পাসওয়ার্ড আমরা কখনো দেখি না বা রাখি না; সেগুলো সরাসরি গেটওয়েতে দেওয়া হয়, এনক্রিপ্টেড (HTTPS/TLS) সংযোগে। আমরা শুধু লেনদেনের নম্বর আর অঙ্ক রাখি, অর্ডার মেলানো আর রিফান্ডের জন্য।

কুকি

কার্টে রাখা পণ্য মনে রাখতে সাইট আপনার ব্রাউজারে কিছু তথ্য রাখে। এছাড়া Google Analytics আর Meta Pixel কুকি ব্যবহার করা হয়, কোন পণ্য দেখা হচ্ছে আর বিজ্ঞাপন কতটা কাজ করছে বোঝার জন্য; এগুলো চালায় Google ও Meta, তাদের নিজস্ব নীতি অনুযায়ী। ব্রাউজারের সেটিং থেকে কুকি বন্ধ বা মুছে ফেলা যায়; তাতে সাইট চলবে, তবে কার্ট মনে নাও থাকতে পারে।